মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে ১৬ই ডিসেম্বর ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসন। এরপর মুক্তিযুদ্ধ স্মৃৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আজিজুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিয়াজান, মেহেরপুর জেলা বিএডিসি’র ডিডি মোহাম্মদ এনামুল হক সহ পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে মেহেরপুর প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরিরিক কসরত অনুষ্ঠান, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।