১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ফেসবু‌কে পোষ্ট দি‌য়ে গৃহবধূর আত্মহত্যা

ফেসবু‌কে পোষ্ট দি‌য়ে গৃহবধূর আত্মহত্যা

কু‌ষ্টিয়া প্রতিনিধি:

ফেসবুকে স্ট্যাটাস দি‌য়ে আত্মহত্যা করেছেন তা‌রিন সুলতানা (২৭) নামে এক গৃহবধূ। বুধবার (০৬ সে‌প্টেম্বর) দুপুরে নিজ ঘরে গলায় দ‌ড়ি পেঁচিয়ে সি‌লিংয়ের সাথে ঝুলে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। কু‌ষ্টিয়া শহ‌রের কাজী নজরুল ইসলাম লে‌ন(কোর্টপাড়া) এলাকার এক‌টি ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত তা‌রিন ব‌্যবসা‌য়ী নবীন হোসে‌নের স্ত্রী ও মে‌হেরপুর জেলার গাংনী থানার বেতবা‌ড়িয়া গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের মে‌য়ে। পুলিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে‌ছে।

এদিকে, মৃত্যুর আগে তা‌রিন তার ফেসবুক ওয়ালে লেখেন, “আমার শেষ ইচ্ছা আমার মৃত্যুর পরে আমার মুখ আমার মা বাবা এবং আমার হাসবেন্ডকে না দেখানো হোক। এবং আমার লাশ আমার মা-বাবার বাড়িতে না নিয়ে আমার দাদী বাড়ি নিয়ে আমার শেষ কাজটুকু করে আমার দাদীর কাছে আমার কবর দেয়া হোক।”এর আ‌গে মা ও মে‌য়ের কা‌ছে ক্ষমা চে‌য়ে আরও দু‌টি ফেসবুক পোষ্ট দেন তা‌রিন।

নিহ‌তের পরিবা‌র ও স্থানীয়রা জানান, বছর আড়াই আ‌গে নবীন হো‌সেনের সা‌থে তা‌রি‌নের বি‌য়ে হয়। বি‌য়ের আ‌গে তা‌দের ম‌ধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা‌দের এক বছর বয়সী এক‌টি মে‌য়েও র‌য়ে‌ছে। শহ‌রের কোর্টপাড়া এলাকার এক‌টি ভাড়া বা‌সা‌তে বসবাস কর‌তেন তারা। তা‌রিন একজন আত্ম‌নির্ভরশীল মে‌য়ে ছি‌লেন। পড়াশুনার পাশাপা‌শি চিত্রাংকনসহ বি‌ভিন্ন বিষ‌য়ে তার পারদর্শীতা ছিল। “তাই‌য়িবা” না‌মে এক‌টি অনলাইন বু‌টিক ফ‌্যাশন হাউজ চালা‌তেন তি‌নি। ঘটনার সময় তা‌রিন ও তার মে‌য়ে বাড়িতে একা ছিল। দুপুরের কোন এক সময় তিনি নিজ ঘরে সি‌লিং এর সাথে দ‌ড়ি ঝুলি‌য়ে আত্মহত্যা করে। প‌রে স্থানীয়রা টের পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেই।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) সৈয়দ আ‌শিকুর রহমান প্রতি‌দি‌নের বাংলা‌দেশ‌কে ব‌লেন,খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কু‌ষ্টিয়া সদর হাসপাতালে পা‌ঠি‌য়ে‌ছে।তিনি আরও বলেন,ধারণা করা হচ্ছে-হতাশায় ঐ নারী আত্মহত্যা করে থাকতে পারেন।এ ব‌্যাপা‌রে তদন্ত চল‌ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024