১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফুটবল বিশ্বকাপ/ ব্রাজিল চায় বিশ্বকাপ জিতুক মেসিরা

ফুটবল বিশ্বকাপ/ ব্রাজিল চায় বিশ্বকাপ জিতুক মেসিরা

স্বাধীনতার স্পোটস:
এমনিতে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি সৌহার্দ্য প্রকাশ করলো ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। মেসিরা বিশ্বকাপ ট্রফি লাতিন আমেরিকায় নিতে পারবে বলে বিশ্বাস ব্রাজিল ফুটবল সংস্থার সহ-সভাপতি ফার্নান্দো সার্নে। আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তারা ঐক্যবদ্ধ। একটাই পরিচয়- তারা লাতিন আমেরিকান। তাই আজ সেমিফাইনালের আগে মেসিদের প্রতি পূর্ণ সমর্থন জানালো ব্রাজিল ফুটবল কনফেডারেশন। গতকাল স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।’
বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার আশায় ছিল ফুটবল বিশ্ব।
বিজ্ঞাপন
ব্রাজিল আগেভাগে বিদায় নেওয়ায় সেটা আর হচ্ছে না। তাদের ছিটকে দেওয়া ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024