১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রকৌশলী আতিকুজ্জামান থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন স্পেয়ার পার্টস তৈরীকরনে বাংলাদেশ সেরা

প্রকৌশলী আতিকুজ্জামান থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন স্পেয়ার পার্টস তৈরীকরনে বাংলাদেশ সেরা

শাহ্ জামাল :
কোন পার্টস বা যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে, ভেঙ্গে গেলে, লাইফ সাইকেল শেষ হয়ে গেলে অথবা গঠন পরিবর্তন হয়ে গেলে নানা সংকটে পড়ে কলকারখানা গুলো। অনেক সময় হুবহু পার্টসও পাওয়া যায় না। এমন অবস্থায় কোটি কোটি টাকার মেশিন অচল করে লোকশানের মুখে পড়তে হয়। এর থেকে বিকল্প উপায় খুঁজতেই থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে হুবহু বিভিন্ন স্পেয়ারস পার্টস তৈরীর গুরুত্বপূর্ন প্রজেক্ট নিয়ে গবেষনা করে বাংলাদেশের শ্রেষ্ট উদ্ভাবক হয়েছে প্রকৌশলী আতিকুজ্জামান। তিনি আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)’র নির্বাহী প্রকৌশলী (কারখানা) হিসাবে কর্মরত আছেন। দক্ষিন পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র তত্বাবধায়ক প্রকৌশলী রবিউল আওয়াল’র ছোট ভাই। এই সফলতার মাধ্যমে এখন থেকে আর কোন পার্টস’র কারনে বন্ধ থাকবে না কোন কলকারখানা। যে কোন পার্টসই থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে তৈরী করে কলকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সূত্র জানায়, আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ মোতাবেক বাংলাদেশের সকল বিদ্যুৎ সেক্টরের অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং প্রদর্শনীতে থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন স্পেয়ার পার্টস তৈরীকরন” শীর্ষক উদ্দ্যোগটি শ্রেষ্ট উদ্ভাবনী উদ্দ্যোগ হিসাবে নির্বাচিত হয়। উদ্দ্যোগটি বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখেন এবং প্রজেক্ট উপস্থাপন করেন আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)’র নির্বাহী প্রকৌশলী আতিকুজ্জামান।
তিনি জানান, থ্রি-ডি প্রিন্টার ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি। ৪ র্থ আই আর প্রযুক্তির থ্রি-ডি প্রিন্টারের হুবহু ত্রি-মাত্রিক বস্তু প্রিন্ট করা হয়। এই উদ্ভাবনীর মাধ্যমে অনেক জটিল পার্টসও তৈরী করে কলকারখানার স্বাভাবিক কার্যক্রম গতিশীল রাখা সম্ভব হবে। প্রকৌশলী আতিকুজ্জামান ১৯৯৭ সালে লালপুর শ্রী-সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং ২০০৩ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যালে বিভাগে উর্ত্তীন হয়। এরপর হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস, চিনিকল, স্কয়ার ফার্মাসিটিউক্যালস এ চাকুরী করে ২০১২ সালে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদেন আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীতে। সেখানে সততা, কর্মদক্ষতা আর মেধার স্বাক্ষর রেখে পদ্দোন্নতি প্রাপ্ত হয়ে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। প্রকৌশলী আতিকুজ্জামানের বিরল এই অর্জনে গৌরবান্বিত পুরো বিদ্যুৎ বিভাগ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024