| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র জন সমাবেশ

দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র জন সমাবেশ

নাজমুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৪ অক্টোবর ) সোমবার বিকেল ৪টার সময় উপজেলার ভাগজোত বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল।

সমাবেশের সভাপতিত্ব করেন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী মেম্বার। এ সময় সাবেক ছাত্রনেতা কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, রিফাতপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতা কর্মীরা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল নেতাকর্মী দের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র ধরে রাখতে হলে আগে দেশের চাঁদাবাজ লুটতরাজ দমন করতে হবে, প্রতিবাদ করতে হবে, বয়কট করতে হবে, তাদের বাতিল করতে।

আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারনের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট বিএনপির প্রার্থীর পক্ষ নিতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024