নাজমুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৪ অক্টোবর ) সোমবার বিকেল ৪টার সময় উপজেলার ভাগজোত বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল।
সমাবেশের সভাপতিত্ব করেন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী মেম্বার। এ সময় সাবেক ছাত্রনেতা কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, রিফাতপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতা কর্মীরা।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল নেতাকর্মী দের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র ধরে রাখতে হলে আগে দেশের চাঁদাবাজ লুটতরাজ দমন করতে হবে, প্রতিবাদ করতে হবে, বয়কট করতে হবে, তাদের বাতিল করতে।
আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারনের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট বিএনপির প্রার্থীর পক্ষ নিতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024