১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে কীটনাশক পানে শিশুর মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

দৌলতপুরে কীটনাশক পানে শিশুর মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

হাসানুজ্জামান কাকন :
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কীটনাশক খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মা নাহিদা বেগম এবং শিশু সন্তান আলিফ (৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩ জুলাই, বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার শুভ মন্ডলের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, মিম ও আলিফ ভাইবোন ঘরে খেলা করছিল। এ সময় খাটের নীচে থাকা কৃষি জমিতে দেয়ার জন্য কীটনাশক দুই সন্তানসহ মা নাহিদা বেগম চকলেট ভেবে খেয়ে ফেলে। বিষাক্ত কীটনাশক খেয়ে মা ও সন্তানরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন এবং মা নাহিদা বেগম ও ভাই আলিফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মা শঙ্কামুক্ত হলেও ছেলে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা তার দুই ছেলে ও মেয়েকে কীটনাশক খেতে দেন পরে মাও খায়। কীটনাশক খেয়ে ছোট মেয়েটি মারা গেছে আর ছেলেটির অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছে। এ ঘটনায় কাজ তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024