১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ঠে‌কি‌য়ে ডাকাতির অভিযোগ

দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ঠে‌কি‌য়ে ডাকাতির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে  আপন ভাইসহ প্রতিবেশীর বিরুদ্ধে হামলা ও ডাকাতির অভিযোগ উঠেছে। উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কান্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে। অ‌ভিযুক্তরা প্রাণনা‌শের হুম‌কি দেওয়ায় ভুক্ত‌ভোগী প‌রিবার‌টি নিরাপত্তাহীনতায় ভুগ‌ছে। আজ বৃহস্প‌তিবার(২৮ আগষ্ট) সকা‌লে সাংবা‌দিক‌দের বরাত দি‌য়ে এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে প‌রিবার‌টি। 

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল আলম (৬৮) দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৪ আগস্ট) গভীর রাতে আশরাফুল আলমের ছোট ভাই রুহুল আমিন (৫৫) ও প্রতিবেশী মৃত নানটু গুরির ছেলে সম্রাট গুরির (২৭) নেতৃত্বে ৬–৭ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে আশরাফুল আলমকে মাথা ও পায়ে আঘাত করে এবং তার স্ত্রীকে চড়-থাপ্পড় মারার পর আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে।

এসময় তারা ঘর থেকে এক লাখ ১০ হাজার টাকা, দুই লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে ছিল গলার স্বর্ণের চেইন, কানের দুল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন, অগ্রণী ব্যাংক (আল্লারদর্গা শাখা) এর দুটি চেকবই এবং শাড়ি-কাপড়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে আশরাফুল আলম ও তার স্ত্রীকে খুন-যখমের হুমকি দেয়।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে রমিছ জানান,“গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচার সঙ্গে বিরোধ হয়েছিল। পরে সকালে তা মীমাংসা হয়। এর প‌রের‌দিন রাতে চাচা অস্ত্রধারী সন্ত্রাসী সম্রাট‌কে নিয়ে বাবা ও মায়ের ওপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। এতে আমার বাবা-মা আহত হন।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ থানায় লিখিত অভিযোগ দিয়ে থাকলে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024