হাসানুজ্জামান কাকন :
সরকারের বেঁধে দেওয়া নিয়ম মানছেন না কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলো। ৬ষ্ট শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির সুনিদিষ্ট নিয়ম তো মানছেনি না উল্টো জেলা এবং উপজেলা শিক্ষা অফিসারদের দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গলি। সীট ক্যাপাসিটি নেই, তারপরো অধিক ভর্তি করায় গাদাগাদি করে ক্লাশ করছেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় চরমবিপাকে পড়েছেন ৬ষ্ট শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীরা।
জানা গেছে, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ ৬ষ্ট শ্রেনীর প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থীকে ভর্তি করতে পারবে মাধ্যমিক বিদ্যালয় গুলো। কিন্তু এ নির্দেশ না মেনে প্রতিষ্ঠানগুলো অধিক লোভের আশায় ইচ্ছামতন ছাত্র-ছাত্রী ভর্তি করেছে। কোন কোন বিদ্যালয় ৭০-৯০ জন শিক্ষার্থীও ভর্তি করেছে। ডিজিটি মাধ্যমিক বিদ্যালয় ১৮৫ জন, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ২’শ অধিক শিক্ষার্থী ভর্তি করেছে। এমন অবস্থা রয়েছে দৌলতপুরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যালয়গুলো মনে করছেন, তারা প্রভাবশালী বিদ্যালয়। প্রভাব খাটিয়ে ভর্তি প্রক্রিয়া যায়েজ করবেন। সরকারী নির্দেশ কে তারা দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুুলি। শিক্ষার্থীদের ভর্তি করে প্রতিষ্ঠানগুলোও পড়েছে বিপাকে। এখন পর্যন্তও তারা ভর্তির বিষয়টি অনুমোদন করতে পারেন নি। একটি সূত্র জানিয়েছে, প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো সরকারী নির্দেশ না মেনে অনেক বেশি শিক্ষার্থী ভর্তি করেছে। কিন্তু অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর পরেও তাদের নতুন বই দিতে পারেনি। ফলে বিপাকে পড়েছে নতুন শিক্ষার্থীরা।