১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন চাইলেন সাবেক এমপি শহিদুল ইসলাম

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন চাইলেন সাবেক এমপি শহিদুল ইসলাম

মনিরুল ইসলাম, মিরপুর :
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণের জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। দ্রুত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানান কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নে কেন্দ্র ঘোষিত ইফতার কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি আরো বলেন,২০০০ ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনার বিচার হতেই হবে। যেভাবে মুজাহিদ, নিজামী সাঈদীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হয়েছিল। ঠিক সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হতে হবে। আমাদের হাজার হাজার মানুষকে গুম করে দেওয়া হয়েছে এদের বিচারও হতে হবে। তিনবার ভোটের অধিকার হরণ করা ও লক্ষ কোটি টাকার লুটের বিচার শেখ হাসিনার হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীনুজ্জামান শাহীন, সদস্য সচিব রহমত আলী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু, সুলতান আলী ও ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টিপু সুলতান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024