১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তাড়াশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

তাড়াশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এম এ মাজিদ তাড়াশ :
প্রাণ ও প্রকৃতি রক্ষা করি প্লাস্টিমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমুহ করণীয় পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবর্তন সংস্থার সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান আমির।

বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।
সাপ্তাহিক চলনবিল বার্তায় নির্বাহী সম্পাদক ও পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,তাড়াশ থানার এসআই সিরাজ, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাস,এম আতিকুল ইসলাম বুলবুল, সাবেক সেক্রেটারি জাকির আকন,শামীউল হক শামীম, মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজন্ম ম্যানেজার সামছূজ্জোহা এনজিও কর্মী ও সাবেক মহিলা কাউন্সিলর রোকসানা রুপা,মহসিন আলী মোতাহার আলী প্রমুখ।

এ সময় বক্তরা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ চলনবিলের তাড়াশ উপজেলার অধিকাংশ খাল-বিল দখল ভরাট, ফসলী জমি কেটে প্রায় ১২ থেকে ১৪ হাজার পুকুর খনন, ফসল উৎপাদনে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পাখি নিধন, মৎস্য চাষে মাত্রারিক্ত গ্রোথ হরমন ব্যবহার, পরিবেশ বিপন্নকারী গাছ লাগানো, অপরিকল্পিত সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ চলছে। পাশাপাশি বর্ষাকালে সোঁতি জাল, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ নিধন করার মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। যা নিয়ে আলোচনা সভায় সকল বক্তার উদ্দেগ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024