ঢাকা অফিস :
ঢাকায় বসবাসরত ভেড়ামারাবাসীর প্রাণের সংগঠন ‘ভেড়ামারা সমিতি, ঢাকা’ শুক্রবার রাতে রাজধানীর সেফ’স টেবিল কোর্টসাইড এস্ট্রোটার্ফ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু’র দল (PREDATORS) ও মহাসচিব এস.পি মেহেদী হাসান সুমনের দল (GLADIATORS) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সমিতির সদস্যরা অংশগ্রহণ করে।।
চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে PREDATORS দল ৩-২ গোলে GLADIATORS দলকে পরাজিত করে। জমজমাট এবং আনন্দ ঘন এই প্রীতি ফুটবল ম্যাচ সমিতির সদস্যদের মাঝে নতুন করে প্রানের সঞ্চার করেছে।