মাহমুদ্দোল্লাহ সোহেল / রিপন অাহমেদ :
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মোকারিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: আজিম হোসেন সেবুল কে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে অাজ রবিবার (৩০মে) বিকেলে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে পুরাতন উদ্দীপন অফিস মোড়ে সেবুল পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় ছাত্রনেতা সেবুলকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসারত ডাক্তার আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, পরিশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।
উক্ত প্রতিবাদ সভায় সন্ত্রাসীদের গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ভেড়ামারা উপজেলা শাখার সাধারন সম্পাদক এস.এম আনছার আলী সহ জাসদ, যুবজোট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।