১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
গৃহবধূ অনিতার রহস্যজনক মৃত্যু/ ভেড়ামারায় স্বামী আশিকের ফাঁসির দাবিতে মানববন্ধন

গৃহবধূ অনিতার রহস্যজনক মৃত্যু/ ভেড়ামারায় স্বামী আশিকের ফাঁসির দাবিতে মানববন্ধন

নোমান জহির রাজা :
গৃহবধু আনিতা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবারবর্গ। এসময় নিহতের স্বামী আশিকের পরকীয়া প্রেমের বলি হয়েছে আনিতা উল্লেখ করে স্বামী আশিকের ফাঁসি চান তারা। শনিবার বিকালে ভেড়ামারার গোলাপনগর মুকুল ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে হত্যা কারীর ফাঁসি চায় সহ বিভিন্ন ধরনে ব্যানার, ফেসটুন, প্লাকার্ড শোভা পাচ্ছিল।
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র পার্শে ফারুক সর্দারের কন্য অনিতা খাতুন (২৮)’র বসতবাড়ি। গত ৭ বছর আগে ওই এলাকারই মানিক মিয়ার পুত্র আশিকুর রহমান’র সাথে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চাকুরীর সুবাদে তারা ঢাকার সাভারের আশুলিয়ার এ/পি গোরাট নাভানা ভিলেন হলান হাউজে ভাড়া বাসায় থাকতেন। গত ২৭ অগাষ্ট রাতে খুন হন আনিতা। বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে। পরে শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে লাশ দাফন করা হয় কুষ্টিয়ার ভেড়ামারায়। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলাও রেকর্ড করা হয়েছে। যার নং ১০৯/২৫ তারিখ ঃ ২৮/০৮/২০২৫।
নিহতের পিতা ফারুক সর্দার মানববন্ধনে অংশ নিয়ে বলেন, আমার জামাই নামধারী পাষান্ড আশিক পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। লাশ আমাদের কাছে কোন রকম দিয়েই সে পালিয়ে যায়। সে লাশের শেষ কার্যেও সে অংশগ্রহন করেনি। তিনি জানান, আমার মেয়ে পরকীয়া প্রেমের বলি হয়েছে। গত ২ বছরে বিভিন্ন কৌশলে চাপ দিয়ে ৬ লক্ষ টাকাও আশিক হাতিয়ে নিয়েছে। টাকা সঠিক সময়ে দিতে ব্যার্থ হলেই আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালাতো সে। এরপরো সে আমার মেয়েকে হত্যা করলো।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যাক্তিরা জানান, আনিতা একটি ভালো মেয়ে। কিন্তু পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে আশিক আনিতা কে পরিকল্পিত ভাবে হত্যা করে আতœহত্যার নাটক সাজায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আনিতা হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে ময়নাতদন্তের রির্পোটের পর আশুলিয়া থানায় হত্যা মামলা রেকর্ড করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024