১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গভীর রাতে সন্ত্রাসীদের তান্ডব/ ভেড়ামারায় বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা ॥ আতঙ্ক

গভীর রাতে সন্ত্রাসীদের তান্ডব/ ভেড়ামারায় বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা ॥ আতঙ্ক

রাজু আহমেদ :
আধিপত্য বিস্তার এবং প্রতিশোধ নিতেই কুষ্টিয়ার ভেড়ামারায় বসতবাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী সুবেল আহমেদ(৩০) কে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে জানালায় আঘাত করে বসতবাড়ি ভাংচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ২টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা, প্রতিশোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ এই তান্ডব চালাতে পারে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, গত জুন মাসে পাশর্^বর্তী মসলেমপুর গ্রামের হাতেম আলীর বাড়ির ছাদ থেকে একটি অত্যাধুনিক রিভালবার, ২রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে সেনাবাহিনী। এ বিষয়ে একটি মামলাও হয়। সেই মামলার আসামীদের ধারনা এক সময়ের জাসদের ক্যাডার লালচাঁদ আলী এই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছিল। সম্প্রতি আসামীরা জামিন নিয়েই হামলা চালায় লালচাঁদ আলী ও তার ভাই সুবেল’র বাড়িতে। এসময় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
লালচাঁদ আলীর ছেলে রাব্বি জানান, আমার বাবা বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। প্রতিপক্ষদের সাথে রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হামলা চালিয়েছে। আমার ছোট চাচা সুবেল তাদের টার্গেট।
সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতিকেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিও ছোড়ে, বোমাও ফাটায়।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগষ্টের পরও আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে এই হামলা চালিয়েছে।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানিয়েছেন, একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024