১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৮:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ব্রাজিলকে চমকে দিতে পারে পেরু

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ব্রাজিলকে চমকে দিতে পারে পেরু

স্বাধীনতার স্পোর্টস ডেক্স
সাম্প্রতিক ফুটবলে পেরুর বিপক্ষে সুখস্মৃতি তাজা ব্রাজিলিয়ানদের। তবে পেরুকে সহজ প্রতিপক্ষ মনে করেন না ব্রাজিল দলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।

এবারের গ্রুপপর্বের ম্যাচে ৪-০ ব্যবধানে জয় কিংবা গত আসরের ফাইনালে ৩-১ গোলের জয়- পেরুর বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরাই। তবু নির্ভার নন ব্রাজিল কোচ তিতে। সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘দুইটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি-সময়ও আলাদা। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও অনেক উঁচু।

তাই আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভালো খেলা জরুরি। কারণ তারাও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও এটা।’

সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে আসা ব্রাজিল দলের মিডফিল্ডার ফ্রেডও বলেছেন একই কথা। এখনই ফাইনালের ব্যাপারে না ভেবে বরং পেরুর বিপক্ষে ম্যাচটির দিকেই মনোযোগী তারা। ফ্রেড বলেন, ‘আমরা ফাইনালের ব্যাপারে চিন্তাও করছি না। আমরা যদি আগামীকালের ম্যাচ বাদ দিয়ে ফাইনালের কথা ভাবতে থাকি, তারা (পেরু) হয়তো আমাদের চমকে দেবে। পেরু আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024