১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

শাহীন আলম লিটন, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দোকান মালিকরা। শিল্প-কারখানা খোলা থাকবে। অথচ দোকানপাট বন্ধ থাকবে। এটাকে বৈষম্যমূলক দাবি করে এই লকডাউন বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা ট্র্যাফিক মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। এই বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে সাধারণ মানুষ মানছে না লকডাউন। হুড়মুড় করে শহরে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোটোখাটো যানবাহন। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। সোমবার লকডাউনের প্রথম দিন এমন চিত্রই দেখা গেছে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা।
লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়ে। সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এদিকে শহরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশের টহলের পাশাপাশি মাস্ক বিতরণ করতে দেখা গেছে। শহরের বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে ছিলেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা। মাইকিং করা ছাড়া সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি। কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, লকডাউন কার্যকর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলেই কেবল সম্ভব করোনার হাত থেকে মানুষকে রক্ষা করা। তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024