১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স’ র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স’ র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া :

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। হতাহতদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক মফিজ ও তার পাশে বসে থাকা টিপুর পরিচয় জানা গেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। একজন রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনা মানষিক হাপাতাল থেকে নিজ এলাকায় ফিরছিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি থানার লক্ষীপুর এগারমাইল ব্রিজের কাছে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত এবং আহত হয়েছেন একজন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চালক সহ অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন একজন। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে ওসি মুস্তাফিজুর রহমান জানিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, ইফাদ নামে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স পাবনা থেকে নড়াইল যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার লক্ষীপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভেতরে পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। একে একে এক নারীসহ পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে দেবার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিহতদের মৃতদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024