১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবীতে এবার কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মহিলাদের মানববন্ধন

কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবীতে এবার কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মহিলাদের মানববন্ধন

মাসুদ রানা, ভেড়ামারা :
ভেড়ামারা-মিরপুরের মানুষের কাছে অত্যান্ত প্রিয় জনপ্রিয় রাজনৈতিক অধ্যাপক শহীদুল ইসলাম কে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবীতে এবার রাজপথে নেমে এসেছে মহিলারা। গতকাল রবিবার দুপুর ৩ টা থেকে মিরপুরের ৯ মাইল কাচারী থেকে ত্রিমহোনী পর্যন্ত সড়কের ৯ টি স্থানে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় তাদের হাতে বিশালাকৃতির মানব ব্যানার, প্লাকার্ড, ফেসটুন, রাজপথের শহীদুল ইসলাম-আমরা তোমায় ভুলি নাই লিখা সংবলিত এবং খালেদা জিয়া, তারেক রহমান’র ছবি সংবলিত পোষ্টার শোভা পাচ্ছিল। তারা বলেন, ভেড়ামারা-মিরপুরের ২০ টি ইউনিয়ন এবং ২ পৌরসভার হাজার হাজার মহিলা শহীদুল ইসলামের জন্য মরতে বসেছে, এটা কি তারেক রহমান দেখছেন না। এই আসনটি বিএনপির জন্য নিশ্চিত করতে শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার বিকল্প নেই।
৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলায় অধ্যাপক শহীদুল ইসলামের হাজার হাজার নেতা-কর্মী সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ৩টায় কুষ্টিয়া পাবনা মহাসড়কের ৯ মাইল কাচারী থেকে ত্রিমহনী পর্যন্ত ৯টি স্থানে মিরপুর উপজেলা মহিলা দলের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার মহিলারা ছাড়াও এলাকার সাধারণ জনগণ হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মহিলাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় গোটা পরিবেশ। এ সময় অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন মহিলা দলের নেতারা। প্রধান সড়কে বসে পড়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে তারা।
এসময় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, ‘আমরা সবাই বিএনপি পরিবারের মানুষ। দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি। ধানের শীষের ভোট করব। আমরা ধানের শীষকে বিজয়ী করে সংসদে নিয়ে যেতে চাই। কিন্তু এখানে যাঁকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা-কর্মীর সম্পর্ক নেই। তিনি কোন ভাবেই বিএনপি’র দক্ষ রাজনৈতিক নেতা নন। তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা। তাঁকে দিয়ে এই আসনে ধানের শীষের বিজয় আনা কোনোভাবেই সম্ভব নয়।’
মানববন্ধনে অংশ নেয়া উপজেলা মহিলা দলের আহবায়ক সাজেদা খাতুন বলেন, কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নির্ধারণে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই অনতিবিলম্বে প্রার্থিতা প্রত্যাহার করে জনগণের নেতা উন্নয়নের রুপকার মাটি ও মানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার আহ্বান জানাচ্ছি। মিরপুর ভেড়ামারার জনগণ এই মানববন্ধনের মাধ্যমে ঘোষিত বিএনপির প্রার্থীকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। ঘোষিত প্রার্থিতা বাতিল করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষনা না করলে পরবর্তীতে আমরা আরো কর্মসূচি গ্রহণ করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024