১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন প্রত্যাহার করে শহীদুল ইসলামকে দেওয়ার দাবীতে উত্তাল ভেড়ামারা

কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন প্রত্যাহার করে শহীদুল ইসলামকে দেওয়ার দাবীতে উত্তাল ভেড়ামারা

শামীমুল হক শামীম :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে এখন উত্তাল কুষ্টিয়ার ভেড়ামারা। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সর্বকালের সবচেয়ে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত র‌্যালীটির নেতৃত্ব দেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। র‌্যালীতে অংশ নিতে সকাল ১০ টার মধ্যেই উপজেলা বিএনপির কার্য্যালয় তথা অধ্যাপক শহীদুল ইসলামের বাসভবনে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। ১১টায় র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে। র‌্যালীতে আগামী সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে মনোনয়ন বঞ্চিত শহীদুল ইসলামে পক্ষে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে বিএনপির নেতাকর্মীরা। রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই। হামলা মামলার স্বীকার শহীদুল ভাই, আমরা তোমায় ছাড়ি নাই, আন্দোলনের শহীদুল ভাই, ভেড়ামারা মিরপুরের শহীদুল ভাই, আমরা তোমায় ভুলি নাই সহ ব্যাতিক্রমী নানা শ্লোগানে রাজপথ মুখর হয়ে উঠে। পরে বাসষ্টান্ডে সমাবেশে বিএনপির নেতকর্মীরা বলেন, আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। দল কে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে নেতাকর্মীরা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান সমাবেশে। র‌্যালীতে অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024