১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া ২ আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করবে ভেড়ামারা বিএনপি

কুষ্টিয়া ২ আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করবে ভেড়ামারা বিএনপি

সরোয়ার হোসেন :
কুষ্টিয়া-২ (ভেড়ামারা মিরপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিজয়ী করতে একসাথে কাজ করবে ভেড়ামারা বিএনপি ও এর অঙ্গসংগঠন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মো: শাহজাহান আলী। গত ১১ই নভেম্বর মঙ্গলবার ভেড়ামারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার ও জনসংযোগ মিছিলে নেতাকর্মীরা এ কথা বলেন।প্রচার মিছিলটি মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলার সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে বক চত্তর থেকে আবার সেখানে ফিরে আসে।
এ সময় মিছিলটিতে গোটা উপজেলা থেকে হাজার হাজার বিএনপি সমর্থক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিল শুরু হওয়ার পূর্বে এক প্রশ্নের উত্তরে বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান আলী বলেন, আমরা ইতিমধ্যেই উপজেলা বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়েছে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে একসাথে কাজ করার জন্য। সব পক্ষ থেকেই ব্যাপক সাড়া মিলেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা সকলে মাঠে নেমে পড়বো।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল বলেন, ধানের শীষ আমাদের অন্তরের প্রতী,এটা শহীদ জিয়ার প্রতীক, খালেদা জিয়ার প্রতীক,দেশটার তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের সম্মান অক্ষুন্ন রাখতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যাব।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ বলেন, ধানের শীষ কে বিজয়ী করতে আমরা নিরন্তর মাঠে কাজ করে যাচ্ছি। ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। এবার ভোট দিয়ে ধানের শীষ কে বিজয়ী করবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সদস্য মো: সিহাবুল ইসলাম মেম্বর, মো: রফিকুল ইসলাম রফিক সদস্য, ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আব্দুস সালাম, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রুবেল, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল
ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান জাহিদ, যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান সিজার, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক মেহেরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিলন আহাম্মেদ, যুগ্ম আহবায়ক লালু, বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ,
ভেড়ামারা পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আজাদুর রহমান আজাদ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ, যুগ্ম আহবায়ক মো: রাজন আলী, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান লিমন, যুগ্ম আহবায়ক মো: লালু যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শ্যামল আহমেদ, সদস্য সচিব লাল চাঁদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নাহারুল ইসলাম বকুল, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তরিকুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম সাজু, বাহিরচর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক, মো: আকরাম হোসেন, জুনিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুল কাইয়ুম, সদস্য সচিব মোঃ সোহেল,
পৌর কৃষক দলের সভাপতি, আশরাফুল আলম রিপন, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলী,
উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো: নিজাম মন্ডল, শ্রমিক দল নেতা, মোহাম্মদ রেজাউল হক, ও মাহাবুল ইসলাম মাবু
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আরিফুল ইসলাম নিলয়, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মো: ওয়াসিম আকরাম, যুগ্ম আহবায়ক স্বাধীন আহাম্মেদ,
ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক শ্রী অমিত রায়, যুগ্ম-আহবায়ক ফেরদৌস ইসলাম সিয়াম প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024