১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। অপর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে মফিজুল। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী তিনি আরও বলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024