১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা :
জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, জুলাই শহিদদের পক্ষে এনামুল হক ও প্রতিনিধি সুজন মাহমুদ ফারাজি, কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর এনামুল হক, কুওয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তারিকুর রহমান ও প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. আতিয়ার রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024