১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১০:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

নোমান জহির রাজা :
“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজ আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে এক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস। আরো বিশেষ অতিথি ছিলেন খন্দকার এ কে এম আলী মুহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী দুইজন মন্ত্রীর মাধ্যমে প্রমাণ করেছে যে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম।” তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশে PR (Proportional Representation) সিস্টেম চালু রয়েছে, তাই জামায়াতের দাবি- দেশে PR পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দেওয়া যেতে পারে।”
তিনি সরকারের কাছে দাবি জানান, “দেশের স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।”
বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব এবং রোকনদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার রোকন ভাই ও বোনেরা অংশ নেন এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024