১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুয়েত’র সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজি’র অর্থায়নে ভেড়ামারায় নির্মিত হলো মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা

কুয়েত’র সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজি’র অর্থায়নে ভেড়ামারায় নির্মিত হলো মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা

নোমান জহির রাজা:
কুয়েত’র সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট’র অর্থায়নে এবং ভেড়ামারা বি জি এম ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রুবেল মাহমুদ রতনের সার্বিক তত্ত্বাবধায়নে ভেড়ামারার কুচিয়ামোড়ায় নির্মিত হলো মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। সৌন্দর্যমন্ডিত মাদ্রাসা ভবন, নব নির্মিত মসজিদ, লিল্লাহ বোর্ডিং দিয়ে সাজানো সুসজ্জিত প্রতিষ্ঠাটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা কমপ্লেক্সটি পরিদর্শনে আসেন কুয়েতের সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ সাবরী। এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট ইনচার্জ আব্দুল আহাদ এবং অফিস প্রতিনিধি হাফিজ মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি মাদ্রাসা কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেখেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং এবং মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রায় ২ কোটি টাকা ব্যয় ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়ায় নির্মিত হচ্ছে মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র পুত্র আলহাজ্ব রুবেল মাহমুদ রতন। দৃষ্টি নন্দন এই মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স টি অর্থায়নের সিদ্ধান্ত নেন কুয়েত ভিত্তিক সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট প্রতিষ্ঠান টি। ভবনের মূল কাজ শেষ হলে উদ্বোধনের আগেই মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সটি পরিদর্শনে আসেন সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর সাঈদ সাবরি।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আসলাম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজিম সরকার, সদস্য ডা: হাফিজুর রহমান, কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এসআই ইমরান হোসেন এ এস আই মফিজুর রহমান উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব তাজউদ্দিন মাস্টার হোসেন সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024