১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে দৈনিক সংগ্রাম‘র সুবর্ন জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান

কুমারখালীতে দৈনিক সংগ্রাম‘র সুবর্ন জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান

আমীর হামজা , কুমারখালী :
কুষ্টিয়ার কুমারখালীতে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ন জয়ন্তী এবং ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশিষ্টজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারী দুপুরে কুমারখালী সংবাদদাতা মাহমুদ শরীফের আয়োজনে স্থানীয় আল ফালাহ এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচীব লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, কুমারখালী পৌর বিএনপির আহŸায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন ও খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম।
সাংবাদিক সোহাগ মাহমুদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের কুমারখালী সংবাদদাতা মাহমুদ শরীফ ।
আলোচনা সভা শেষে কুমারখালীসহ দেশব্যাপী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক-২০২৫ প্রদান করা হয়। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন – ১/ সমাজসেবা: আশিকুল ইসলাম চপল । ২/শিক্ষাঃ হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়। ৩/ উদ্যোক্তা/ব্যবসা: মধুস ফ্যাশন। ৪/ধর্ম-দর্শন: মাওলানা হাফেজ জুলফিকার আলী। ৫/ নাটক/শিল্পকলাঃ লিটন আব্বাস। ৬/ স্বাস্থ্যসেবাঃ বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল। ৭/স্বাস্থ্যসেবাঃ ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগন্টিক সেন্টার। ৮/ সাহিত্য-গবেষণাঃ সোহেল আমিন বাবু। ৯/ সেরা পাঠক ঃ ডাঃ রিয়াজ উদ্দিন দুলাল। ১০/ রাজনীতি: মোহাঃ দেলোয়াার হোসাইন (মরণোত্তর)।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাসুদ রানা। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জুলফিকার আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024