বিজয়
মোঃ আরিফুল ইসলাম
বিজয় মানে কোকিলের কণ্ঠে
কুহু- কুহু গান,
বিজয় মানে কৃষকের ঘরে
গোলা ভরা ধান।
বিজয় মানে মায়ের কোলে
ছোট্ট শিশুর হাসি,
বিজয় মানে মিষ্টি সুরে
রাখাল বাজায় বাঁশি।
বিজয় মানে নদীর মাঝে
জেলেদের মাছ ধরা,
বিজয় মানে রাতের আকাশ
উজ্জ্বল তারায় ভরা।
বিজয় মানে মায়ের হাতের
সুস্বাদু কলাইয়ের রুটি,
বিজয় মানে লাখো শহীদদের
রক্তে ভেজা মাটি।
বিজয় মানে মাঝি-মাল্লার মুখে
ভাটিয়ালি গান,
বিজয় মানে নৌকা বাইচে
হেঁয়ও হেঁয়ও দাঁড় টান।
বিজয় মানে পল্লী মেয়ের
মেঘ কালো কেশ,
বিজয় মানে সবুজে ঘেরা
সোনার বাংলাদেশ।