১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
একদিন পরেই ভেড়ামারা পৌরসভার নির্বাচন।। গনজোয়ারে ভাসছে নৌকা, আড়ালে ধানের র্শীষ, মশাল প্রার্থীর মুখে হাঁসি!

একদিন পরেই ভেড়ামারা পৌরসভার নির্বাচন।। গনজোয়ারে ভাসছে নৌকা, আড়ালে ধানের র্শীষ, মশাল প্রার্থীর মুখে হাঁসি!

নোমান জহির রাজা :
পৌর নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। উত্তাপ ছড়িয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা পৌরসভার ভোটারদের। নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারনা, গনসংযোগ, পথসভা এবং নজির বিহীন নারী ভোটারদের পদচারনায় গনজোয়ারে ভাসছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র প্রতীক নৌকা, জয়ের সম্ভবনা নিয়ে বিজয়ের উত্তাপ ছড়িয়ে জাসদ সমর্থিত প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল’র মশাল প্রার্থীর মুখে এখন হাসি। আর নির্বাচনে দায় সাড়া অংশ গ্রহনে, গন সংযোগে পিছিয়ে থাকা ধানের র্শীষ প্রতীকের প্রার্থী শামিম রেজা শামীম এখনো ভোটারদের কাছে আঁড়ালেই রয়ে গেছে। এখন শুধু অপেক্ষা শক্তিশালি ৩ প্রার্থীর মধ্যে কে হবেন ভেড়ামারা পৌরসভার মেয়র। কার গলায় পড়বে বিজয়ের মালা।
সাড়ে ৬ বর্গ কিলোমিটারের ভেড়ামারা পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৪’শ ৫ জন। এরমধ্যে ৯ হাজার ২’শ ৭১ জন পুরুষ এবং মহিলা ভোটার ১০ হাজার ১’শ ৩৪ জন। নির্বাচনে ৪ জন মেয়র, ১০ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর এবং ২৮ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে। ৯টি ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ভেড়ামারা পৌর নির্বাচনে এখন চলছে শেষ মুহর্তের প্রচারনা। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে এখন ব্যাস্ত সময় পার করছেন। শহরের অলিগলি এখন পোস্টার-ব্যানার’র দখলে। তাকালেই চোখে পড়ে সারি সারি ঝোলানো পোস্টার। মাইকিং ছাড়াও চলছে সোশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচারণা। শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর শ্লোগানমুখর। চায়ের স্টলগুলোতে চলছে শেষ মুহুর্তেও বিশ্লেষন। করোনা আর শীতকে পেছনে ফেলে কোনো প্রার্থীই পিছিয়ে নেই সব শেষ প্রচার-প্রচারণায়। ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন ও আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা এখন অপেক্ষার প্রহর গুণছেন। ভোটকে কেন্দ্র করে যেন উৎসবের আমেজ বিরাজ করছে ভেড়ামারা পৌরসভায়।
পৌর এলাকার আওয়ামীলীগের নেতাকমীরা জানান, আওয়ামীলীগ দলীয় ভোট প্রায় পাঁচ হাজার। বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের কান্ডারী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা মেয়র প্রার্থী। তিনি তৃতীয় বারের মত মেয়র হওয়ার জন্য লড়াই করছেন। দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক আর সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম এখন ৯টি ওয়ার্ড। স্থানীয় আওয়ামীলীগ থেকে শুরু করে জেলা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য ভোট চাইছেন। সাধারন ভোটাররাও নৌকার পক্ষেই মতামত ব্যাক্ত করছেন। ফলে গনজোয়ারে ভাসছে নৌকা। তারা শতভাগ আশাবাদী বিজয় সুনিশ্চিত’র ব্যাপারে। পৌরসভার ভোটাররা পরিবর্তন নয়, পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে জয়ের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়েই ছানাকে মেয়র নির্বাচিত করতে চাই। ফারাকপুর এলাকার সচেতন ভোটার সাজেদুল ইসলাম সাজু। তিনি বলেন, বর্তমান মেয়রের সময়ে পৌরসভায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের দিকে তাকিয়ে নৌকার জোয়ার উঠেছে চারিদিকে। পৌরসভাবাসী উন্নয়নের ধারা অব্যহত রাখতেই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে ছানাকেই নির্বাচিত করবে বিপুল ভোটে।
জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত ধানের র্শীষ প্রতীকের প্রার্থী শামীম রেজা শামীম’র পক্ষে প্রচার প্রচারণা কিংবা গণসংযোগ কম বললেই চলে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা কয়েক দিন হলো প্রচার কার্যক্রমে নেমেছেন। চায়ের দোকানে আড্ডা, আলোচনায় একটাই প্রশ্ন বিএনপির পৌর এলাকায় ৬/৭ হাজার দলীয় ভোট বলে দাবী করে নেতাকর্মীরা। প্রচুর ভোট থাকা সত্বেও প্রার্থী এবং নেতাকর্মীরা কেন মাঠে নেই। প্রচার প্রচারনায় বা কম কেন।
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল। তার প্রতীক মশাল। জাসদ নেতাকর্মীরা মনে করেন, পৌর সভায় জাসদের দলীয় ভোট রয়েছে প্রায় ৩ হাজার। তারুন্যের অহংকার হিসাবে টুটুল ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার বিজয়ের কথা এখন অনেকেরই মুখে মুখে। পৌরসভার প্রচুর নারী ভোটাররা এখন তার মশাল প্রতীকের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে। গনজোয়ার সৃষ্টি হয়েছে মশালের পক্ষে। তরুন মেয়র প্রার্থী আনোয়ার কবির টুটুল বলেন, পরিবর্তন, উন্নয়ন, সুশাসন, মানবতা, আধুনিক ও আলোকিত ভেড়ামারা পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে আমি মাঠে নেমেছি। জনগন সাড়া দিয়েছে। মশালের গনজোয়ার সৃষ্টি হয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আনোয়ার কবির টুটুল আরো জানান, আমি টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ভোট চাই পৌরবাসীর। ইতোমধ্যে সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করেছি, তাতে মশালের জয় হবেই। আমি আশাবাদী বিপুল ভোটে জয়লাভ করে আমি পৌরসভার মেয়র হবো ইনশাআল্লাহ।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেন, বিগত পরপর ২বার মেয়র হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে মেয়র’র দায়িত্ব পালন করেছি। পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিকভাবে যে উন্নয়ন করেছি তাতে পৌরবাসীর মনজয় করেছি। আমার উন্নয়নের ধারা অব্যবহত রাখতে জনগন আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকেই নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ যদি সহায় থাকেন আমিই হবো আগামী দিনের ভেড়ামারা পৌরসভার মেয়র।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024