১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

আজ ৮ ডিসেম্বর ভেড়ামারা মুক্ত দিবস

আশিক মাহমুদ:
১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ সাঁড়াশী আক্রমণের মুখে পাকিস্তানী সেনাবাহিনী সহ তাদের এ দেশীয় দোসররা পিছু হটে। ৮ ডিসেম্বর সকালে হানাদাররা পরাস্ত হয়ে ভেড়ামারা-পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওপর মাইনস চার্জ (বোমা) নিক্ষেপ করে হার্ডিঞ্জ ব্রীজের ১২ নং স্প্যানটির ব্যাপক ক্ষতিসাধন করে পদ্মা নদী পার হয়ে পালিয়ে গেলে এদিন এ শহরটি শত্রু মুক্ত হয়।

১৭৩ জন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে এই দিন ৮নং সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের অধীনে জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রাশেদুল আলম এর নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়ে সকাল ৭টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় ৭ ঘণ্টা ব্যাপী যুদ্ধে টিকতে না পেরে সন্ধ্যার আগেই হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যায়। মুক্তিপাগল জনতা ও মুক্তিযোদ্ধারা দলে দলে ভেড়ামারায় প্রবেশ করতে থাকেন। তারা বিজয়ের আনন্দে মেতে ওঠে।
৮ ডিসেম্বর শত্রু মুক্ত হয় ভেড়ামারা। নয় মাস যুদ্ধে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে অন্ততঃ ১৫টি খন্ডযুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে ৮ মুক্তিযোদ্ধা এবং শতাধিক মুক্তিকামী জনতা শহীদ হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024