রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মোসলেমপুর কুচিয়ামোড়া এলাকায় আজ বেলা ৩টা ৩০ মিনিটে এক আলোচনা সভার মধ্য দিয়ে বাহাদুরপুর গোরস্থান কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক মোহাম্মদ আমানুল্লাহ দোদুল। এবং সঞ্চালনা করেন খায়রুল ইসলাম (রিক্তা)। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লি সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনার পর পাঁচজন উপদেষ্টাসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির পদাধিকারীগণ নিম্নরূপঃ
সভাপতি: মোহাম্মদ আমানুল্লাহ দোদুল, সিনিয়র সহ-সভাপতি: মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি: মোহাম্মদ বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম আজম , সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ বকুল মিয়া, সাধারণ সম্পাদক: মোহাম্মদ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: গোলাম জাকারিয়া (ডাবলু), সহ সাধারণ সম্পাদক:রাজু আহমেদ (সাংবাদিক)। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা আকমল হোসাইন, দপ্তর সম্পাদক: খন্দকার সাইফুল ইসলাম (পল্লব)। এছাড়াও প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের তালিকাও প্রকাশ করেন সভাপতি (দোদুল)। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গোরস্থান একটি পবিত্র স্থান। এখানে এমন ব্যক্তিই নেতৃত্ব দেবেন যিনি ধর্মীয় কর্মকাণ্ডে সময় দিতে পারবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন। আপনাদের উচিত এমন ব্যক্তিকেই সমর্থন করা, যাকে চার-পাঁচজন মানুষ শ্রদ্ধা করে শুনবে।”
আলোচনার এক পর্যায়ে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব দ্রুত প্রকাশের দাবি ওঠে। সভাপতি জানান, পূর্বের কমিটিকে শিগগিরই সেই হিসাব প্রদান করতে হবে। একজন মুসল্লি প্রশ্ন তোলেন— “এই কমিটি কি গোরস্থান ও ঈদগাহ—দুটিরই?”
জবাবে উপস্থিত মুসল্লিরা মত দেন, যেহেতু দুটি প্রতিষ্ঠান আলাদা, তাই ভবিষ্যতে ঈদগাহ কমিটি নিয়েও আলাদা আলোচনা হবে।
এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে আজকের সভা ও গোরস্থান কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়।