১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ভারতীয় নাগরিকের মোবাইল ফোন-ল্যাপটপ ছিনতাই

ভেড়ামারায় ভারতীয় নাগরিকের মোবাইল ফোন-ল্যাপটপ ছিনতাই

শামিমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে দামী মোবাইল ফোন এবং ল্যাপটপ ছিনতাই করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মাইক্রোষ্টান্ড সংলগ্ন ইঞ্জিনিয়ার আশরাফ’র বাড়ির সামনে মেইন সড়কে এই ঘটনাটি ঘটে। ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভুগী।
সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিক রাতনাদ্বীপ গাডাভীয়ে (বর্তমান নাম ওসমান,নব মুসলিম) বৈবাহিক সূত্রে ভেড়ামারার নওদাপাড়ায় বসবাস করেন। তিনি বাসা নং-১৪৫, মাহাদা কলোনী নাভারে, নগর মোরিভালি পূর্ব আম্বরনাথ ৪২১৫০১ মহারাষ্ট্র ইন্ডিয়া পাসপোর্ট নং (ঈড়-৪৭৯৫২৯)। তার পিতার নাম রাজু গাডাভীয়ে। গতকাল সোমাবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি তার স্ত্রী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মোমিনুল হকের কন্যা জোবাইদা খাতুন কে সাথে নিয়ে ভেড়ামারার ঢাকা কোচষ্টান্ডের দিকে যাচ্ছিলেন। নওদাপাড়াস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে কিছু দূর আসতেই ছিনতাই চক্রের জ্জ জন সদস্য তাদের গতিরোধ করে নানা ভাবে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ভারতীয় নাগরিক রাতনাদ্বীপ গাডাভীয়ে (বর্তমান নাম ওসমান, নব মুসলিম) এর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে থাকা অংঁং কোম্পানির পুরাতন ল্যাপটপ যার মডেল নং ঞটঋ এধসরহম আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা ও ১ টি পুরাতন ঝধসংঁহম এধষধীু মোবাইল যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০বিশ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী জোবাইদা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024