১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা বি,জে,এম ডিগ্রী কলেজে বর্ণিল আয়োজনে নবীন বরন উৎসব

ভেড়ামারা বি,জে,এম ডিগ্রী কলেজে বর্ণিল আয়োজনে নবীন বরন উৎসব

রাজু আহমেদ : ভেড়ামারারঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,জে,এম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কলেজের নবীনবরণ উৎসব। বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাস যেন নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কলেজের অধ্যক্ষ, সহ সকল শিক্ষক-শিক্ষিকা, পুরোনো ও নতুন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, “নতুন এই শিক্ষাবর্ষ তোমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা চাই তোমরা শুধু ভালো ফল করো না, বরং একজন ভালো মানুষ হিসেবেও গড়ে ওঠো।” ​এরপর কলেজের মেধাবী শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে। তারা কলেজের এমন মনোরম পরিবেশ এবং সিনিয়রদের আন্তরিকতায় মুগ্ধ বলে জানায়।
​নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি জে এম কলেজের সম্মানিত সভাপতি, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী। তিনি বলেন, কলেজের পড়াশোনার মান কলেজের পোশাক ও নিয়মকানুন যাতে কোনরকম নিয়ম বহির্ভূত না হয় এবং গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন।​ এই নবীনবরণ উৎসব নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে এক দারুণ মেলবন্ধন তৈরি করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অত্র কলেজের শিক্ষক ও সাংবাদিক সাইফু ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024