| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সোহেল রানা, কুষ্টিয়া :
কুষ্টিয়া সদর উপ‌জেলায় বালু ভ‌র্তি ট্রা‌কের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত না‌হিদুল ইসলাম কুষ্টিয়া শহ‌রের ডা: আবুল কা‌শেম লেন আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলা‌মের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সা‌বেক যুগ্ম- সাধারণ সম্পাদক ছি‌লেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কে‌লে না‌হিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী উপ‌জেলা থে‌কে বা‌ড়িতে ফির‌ছি‌লেন। পথে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিট‌কে প‌ড়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়।

না‌হিদু‌ল ইসলা‌মের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে আসেন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রা‌কের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024