১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
বর্ষিয়ান রাজনীতিবিদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল হক এর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুম আব্দুল হকের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতি চারণ করেন। তার মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতার চলে যাওয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে বলেও মনে করেন তারা।

মরহুমের জানাজায় অংশ নেওয়া নেতারা বলেন, আলহাজ¦ আব্দুল হকের চলে যাওয়ায় মিরপুর উপজেলার রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না। জানাজায় অংশ নেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, জোমারত আলী, মিরপুর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার ( ৭ জুন) বিকেলে ঢাকাস্থ ধানমন্ডি ইডেন মাল্টি-কেয়ার হসপিটালের সিসিইউতে তিনি ইন্তেকাল করেন। জানাযা শেষে সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়ায় তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024