১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

এস এম রওনক :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম নৈস প্রহরী নহির সরকার কর্তৃক ১৩ বছরের নাবালিকা শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার বিরুদ্ধে এবং অভিযুক্ত নহির সরকারকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আহবায়ক ও কুষ্টিয়া জজ কোর্টের সম্মানিত এপিপি এ্যাডভোকেট ইকবাল খানের সভাপতিত্বে কুষ্টিয়া জজকোর্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,জাতীয়তাবাদী দল বিএনপির গঠিত জেলা নারী ও শিশু নির্যাতন ও স্বাস্থ্য সুরক্ষা তথ্য সংগ্রহ সেলের সদস্য,কুষ্টিয়া জেলা জজ কোর্টের সম্মানিত স্পেশাল পিপি শামিমুল হাসান অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক মিরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য বকুল আলী,এ্যাডভোকেট বুলবুল আহমেদ, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট শাহরিয়ার আহমেদ স্বপন , নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক আসিফ হাসান, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস, সদস্য রুবেল আলম, প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে অতি দ্রুত অভিযুক্ত নহির সরকারকে আইনের আওতায় আনার জন্য উপজেলা ও জেলা শিক্ষা অফিসার সহ ভেড়ামারা থানা প্রশাসনের নিকট জোর দাবিজানান।এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার সহযোগীতা কারিদের কেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে এ্যাডভোকেট ইকবাল খান হুশিয়ারি উচ্চারণ করে বলেন অতি দ্রুত আইনের আওতায় না আনা হলে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024