শাহ্ জামাল :
বর্ণাঢ্য আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালো ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা পরিবার অগ্নিবীনা শিক্ষা উদ্যান। গতকাল শনিবার সকালে শহরের ইয়াইয়া ফুডপার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপহার এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। অগ্নিবীনা শিক্ষা উদ্যান কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক তাজকিয়ারুল হকের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আসলাম উদ্দিন। অগ্নিবীণা শিক্ষা উদ্যান-এর পরিচালক প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশেদ আলী, ভেড়ামারা সরকারি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আইয়ুব আলী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম, ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক মোঃ শামীম আহমেদ, বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক সাইফুল ইসলাম এবং প্রকৌশলী বাবুল আক্তার। বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক হিল্লোল কাব্য, প্রাক্তন শিক্ষার্থী শাহিনুর ও রোজা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।