১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

স্বাধীনতার অর্থনৈতিক ডেক্স :

দেশের সম্ভাবনাময় নতুন শিল্পখাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’ খাত নিয়ে প্রতিবেদন করে লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যম কর্মী। এরমধ্যে তিন ক্যাটাগরিতে সেরা হয়েছেন তিনজন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকালের জসিম উদ্দিন বাদল, অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজ২৪ ডটকটমের ডিএম নাজমুল হোসাইন এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন আরটিভির সেলিম মালিক।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজনসহ ফেলোশিপে অংশগ্রহণকারী প্রতিবেদকদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কারের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, বাজারে ভেজাল পণ্য রোধ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারেন গণমাধ্যম। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে পণ্য নিয়ে অসঙ্গতি তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন মহাপরিচালক।
অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, রিমার্ক-হারল্যানের পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশিয় প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের অথেনটিক পণ্য ব্যবহারে ভোক্তাদের প্রতি আহবানও জানান তিনি।
কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন এসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত হয়। ফেলোশিপে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন।
অংশগ্রহণকারী ফেলোরা সরেজমিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গণমাধ্যমে এই খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, এএসবিএমইবি’র সেক্রেটারি জেনারেল জামাল উদ্দীন ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেনসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024