রেজাউল করিম :
কুষ্টিয়ার ভেড়ামারায় া ৪ টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভাটা মালিকদের নিকট থেকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার বাহিরচর ইউনিয়নের ফোর স্টার ব্রিকসকে ৮০ হাজার টাকা, এমএসএস ব্র্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এমআরএম ব্র্রিকসকে ১ লক্ষ টাকা, কেএন্ডবি ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৪ ভাটা মালিককে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের নেতৃত্বে ছিলেন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, র্যাপিড এ্যাককশন ব্যাটালিয়ান (র্যাব), পুলিশ উপস্থিত ছিলেন। এসময় ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।