১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ৮:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ভেড়ামারায় অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

শামিমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। শুক্রবার দুপুরের দিকে ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা, দৌলতপুর উপজেলার বাহিরমাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী(২৩)। রজব সরকার মথুরাপুর পিপলস ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে রজব সরকার ও দুর্জয় আলী গ্রামের বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ী তল্লাশী সহ বিভিন্ন অপকর্মের সাথে এবং পথ চলতি মানুষের মাঝে অস্ত্র প্রদর্শন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, ভেড়ামারা থানা পুলিশ অভিযান পরিচালনার সময়ে আটককৃত ব্যক্তিদেরকে সন্দেহ হলে এবং তাদের দেহ তল্লাশীর সময়ে একটি অবৈধ বিদেশী পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে বিদেশীসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024