হাসানুজ্জামান কাঁকন :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে থানার সামনে থেকে রেলি বের হয়ে উপজেলা মডেল মসজিদ এ আলোচনা করে শেষ হয়। উক্ত রেলি ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার আমীর বিশিষ্ট শিক্ষাবিদ, উপাধ্যহ্ম মাওলানা মো: বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েব আমির মো: আরোজ উল্লাহ।
বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ডা: আব্দুল্লাহ্ আল নোমান।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মো: মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মো: রাশিদুল ইসলাম টুটুল, উপজেলা সহকারী সেক্রেটারি মো: এনামুল হক মাস্টার। এছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্য, শূরা সদস্যবৃন্দ,ও কর্মী,সমর্থকবৃন্দ।