১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৬:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জান্নাতুল ফেরদাউস টনি, দৌলতপুরে মিজানুর রহমান কাজল/ কুষ্টিয়ার দুই উপজেলায় গঠিত হল জাতীয় নাগরিক কমিটির ‘প্রতিনিধি কমিটি’

ভেড়ামারায় জান্নাতুল ফেরদাউস টনি, দৌলতপুরে মিজানুর রহমান কাজল/ কুষ্টিয়ার দুই উপজেলায় গঠিত হল জাতীয় নাগরিক কমিটির ‘প্রতিনিধি কমিটি’

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার দুই উপজেলা ভেড়ামারা ও দৌলতপুরে জাতীয় নাগরিক কমিটির ‘প্রতিনিধি কমিটি’ গঠিত হয়েছে। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় এই প্রতিনিধি কমিটি পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে গঠনের কথা জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির খুলনা জোনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য আল মামুন ফয়সাল ও তানজিল মাহমুদের সুপারিশে এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।
ভেড়ামারা উপজেলায় ১০৮ সদস্য বিশিষ্ট ও দৌলতপুর উপজেলায় ১৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই’২৪ গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্র জনতার অংশগ্রহণে গঠিত এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে আহবায়ক কমিটিতে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। ভেড়ামারা উপজেলার প্রতিনিধি কমিটির প্রধান করা হয়েছে ভেড়ামারা উপজেলার পরিচিত মুখ এবং একজন দক্ষ সংগঠক মো: জান্নাতুল ফেরদাউস টনি কে। তিনি এক প্রতিকিয়ায় বলেন, প্রতিনিধি কমিটির প্রত্যেকটি সদস্যকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির কার্যাবলীকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্র ঘোষিত নির্দেশাবলী বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে যা যা দরকার আমরা তাই তাই করব।
দৌলতপুর উপজেলা প্রতিনিধি কমিটির প্রধান করা হয়েছে সংগঠক মিজানুর রহমান কাজল কে। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় নাগরিক কমিটির নির্দেশনা অনুযায়ী সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করতে আমরা বদ্ধপরিকর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024