১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১২:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় সাবেক এমপি শহীদুল ইসলাম, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সহ ৫৪ নেতাকর্মী বেকসুর খালাস

মিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় সাবেক এমপি শহীদুল ইসলাম, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সহ ৫৪ নেতাকর্মী বেকসুর খালাস

মনিরুল ইসলাম, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় কুষ্টিয়া-০২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপির ৫৪ নেতাকর্মীকে বেকসুর খালাশ করে দিয়েছেন আদালন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেরিনা সুলতানা এই মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় ঘোষনা করেন। এসময় মামলার সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার এবং আদালত সুত্রে জানায়ায, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকেলের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির কার্যালয়ের সম্মুখে ঈগল চত্বরে কর্মীসমাবেশ করছিলো মিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় মিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়, এসময় পুলিশ এসে বাঁধা দিলে পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বশির উদ্দিন এবং আব্দুর রহমান নামের দুই আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পরেরদিন যুবলীগ কর্মী মাফিউল ইসলাম মাফি বাদি হয়ে মিরপুর থানায় কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম সহ মিরপুর এবং ভেড়ামারা উপজেলা বিএনপি’র ৫৪ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ১ মাস পর এই মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপি নেতাকর্মীরা।
আসামী পক্ষের আইনজীবি এ্যাডঃ সুদিপ কুমার শর্মা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণ বিশ্লেষন করে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামীকে বেকসুর খালাস করে রায় প্রদান করেন।
মামলায় বেকসুর খালাসের পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক শহিদুল ইসলাম এবং অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলেন, ১৮ বছর ধরে এই সাজানো, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের জঘন্য এই মিথ্যাচার এবং ষড়যন্ত্র মুলক মামলা দিয়ে আমাদের সামাজিকভাবে, আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024