| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার বিজেএম কলেজের সভাপতি হওয়ায় রাগীব রউফ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা  শাহজাহান আলী  

ভেড়ামারার বিজেএম কলেজের সভাপতি হওয়ায় রাগীব রউফ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা  শাহজাহান আলী  

বুলবুল আহমেদ:

কুষ্টিয়ার ভেড়ামারার অন্যতম স্বনামধন্য কলেজ বিজেএম কলেজের সভাপতি হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলী। 

কলেজটি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ায় অবস্থিত।

বিজেএম কলেজের সভাপতি হওয়ার প্রতিক্রিয়ায় মো: শাহজাহান আলী বলেন, সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ও ভেড়ামারা-মিরপুরের গণ মানুষের নেতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ  ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর প্রতি। তিনি না থাকলে আমি এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি আমাদেরকে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও  বহুদলীয় গণতন্ত্রের জনক বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ, বাংলাদেশের  গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গকারী জীবন্ত কিংবদন্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারুণ্যের অহংকার ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনাকে পুঙ্খানুপুঙ্খভাবে  ধারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী ভেড়ামারা- মিরপুরের বিএনপি’র রাজনীতিতে সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করছি।  শাহজাহান আরও বলেন, এ অঞ্চলের সকল মানুষ ও আমার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজেএম কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে মোঃ শাজাহানকে ৩রা নভেম্বর অনুমোদন দেওয়া হয় এবং গত ১৩ নভেম্বর বুধবার বিজেএম কলেজ কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবগত করেছেন বলে নিশ্চিত করেছেন মো: শাজাহান আলী। আগামী ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সমাপ্ত করতেও বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024