বুলবুল আহমেদ:
কুষ্টিয়ার ভেড়ামারার অন্যতম স্বনামধন্য কলেজ বিজেএম কলেজের সভাপতি হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলী।
কলেজটি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ায় অবস্থিত।
বিজেএম কলেজের সভাপতি হওয়ার প্রতিক্রিয়ায় মো: শাহজাহান আলী বলেন, সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ও ভেড়ামারা-মিরপুরের গণ মানুষের নেতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর প্রতি। তিনি না থাকলে আমি এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি আমাদেরকে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের জনক বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গকারী জীবন্ত কিংবদন্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারুণ্যের অহংকার ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী ভেড়ামারা- মিরপুরের বিএনপি’র রাজনীতিতে সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করছি। শাহজাহান আরও বলেন, এ অঞ্চলের সকল মানুষ ও আমার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজেএম কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে মোঃ শাজাহানকে ৩রা নভেম্বর অনুমোদন দেওয়া হয় এবং গত ১৩ নভেম্বর বুধবার বিজেএম কলেজ কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবগত করেছেন বলে নিশ্চিত করেছেন মো: শাজাহান আলী। আগামী ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সমাপ্ত করতেও বলা হয়েছে।