১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৭:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরের বাংলা বাজারে বাপ-বেটা কে পিটালো সন্ত্রাসীরা

দৌলতপুরের বাংলা বাজারে বাপ-বেটা কে পিটালো সন্ত্রাসীরা

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারি চরের বাংলা বাজারে একদল সন্ত্রাসী পিটিয়েছে বাপ-বেটাকে। গত বৃহস্প্রতিবার সন্ধ্যার পর প্রকাশ্যে বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সূত্র জানিয়েছে, একদল চোর চক্র বাংলা বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরি করতে যায়। চোরের দলের উপস্থিতি বুঝতে পেরে এলাকার সিরাজুল ইসলামের পুত্র সুমন দেওয়ান সহ কতিপয় যুবক তাদের ধাওয়া দেয়। গত বৃহস্প্রতিবার সন্ধ্যার পর সুমন দেওয়ান (৩৫) বাংলা বাজারে গেলে ওই ঘটনার জের ধরে কতিপয় সন্ত্রাসী ও চোর চক্রের সদস্য আরশাদ ঢালী’র পুত্র রিপন ঢালী, আশরাফুল ঢালী, তালেব ব্যাপারীর পুত্র মঈন আলী, সজিবুর, রাজিব গংরা হামলা চালায়। বেধড়ক মারপিটের পর মারাত্বক হয় সুমন দেওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। এ খবর জানতে পেরে সুমন দেওয়ানের পিতা সিরাজুল ইসলাম (৬০) বাংলা বাজারে গেলে সন্ত্রাসীরা তার পিতা কে ও বেধড়ক মারপিট করে রক্তাক্ত আহত করে। বেদম মারপিটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024