১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ২:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় আল্লামা তারেক মনোয়ার/ ১৬ বছর ধরে যারা লুটপাট করেছে, তারা এখন কোথায়

কুষ্টিয়ায় আল্লামা তারেক মনোয়ার/ ১৬ বছর ধরে যারা লুটপাট করেছে, তারা এখন কোথায়

উজ্জল হোসেন :
আন্তর্জাতিক খ্যাতি সর্ম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআন, মিডিয়া ব্যাক্তিত্ব, জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা তারেক মনোয়ার বলেছেন, ১৬ বছর ধরে যারা লুটপাট করেছে, তারা এখন কোথায় ? তারা তো পালিয়ে গেছে। অনেকেই জনগন আটক করে বিচারের মুখোমুখি করেছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, এখন বিএনপি ব্যাস্ত লুটপাট করতে। ১৬ বছর তো বিএনপির খবর ছিল না। এখন সুযোগ বুঝে ক্ষমতার অপব্যবহার করছে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের জনগনই তাদের কে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আল্লামা তারেক মনোয়ার বলেন, পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন, আমাদের সব সময় হকের পথে, নেকের পথে থাকতে হবে। পৃথিবী যে দিকে যাই যাক, আমি যেন নেককার হয়ে হকের পথে থাকতে পারি। প্রত্যেক অপরাধীর জন্যই আল্লাহপাকের পক্ষ থেকে হুশিয়ারী রয়েছে।
তিনি রবিবার রাতে ভেড়ামারার বামনপাড়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজনে সরকারী কলেজ মাঠে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কুষ্টিয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ড. নূরুল আমীন জসিম’র সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুল গফুর। আলোচনায় অংশ নেন, জামায়াত নেতা হুমায়ন কবীর, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন’র কেন্দ্রীয় সদস্য আব্দুল কাদের জিলানী, রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম যুক্তিবাদী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024