১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ২:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি/ ভেড়ামারায় হুমকির মুখে রায়টা ও মসলেমপুর বেড়ি বাঁধ

অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি/ ভেড়ামারায় হুমকির মুখে রায়টা ও মসলেমপুর বেড়ি বাঁধ

শাহ্ জামাল :
ফারাক্কা বাঁধের বিরুপ প্রতিক্রিয়া আর উজান থেকে ধেঁয়ে আসা বৃষ্টির পানিতে হার্ডিঞ্জ ব্রীজ’র কাছে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে রায়টা এবং মসলেমপুর বেড়ি বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, ফারাক্কার বাঁধ যদি খুলে দেয়, তাহলে যে কোন সময় বাঁধ ভেঙ্গে ভেড়ামারার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ দিকে বাঁধ ভেঙ্গে বা ধ্বসে যাওয়ার আশঙ্কায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড মসলেমপুর বাঁধের ৩টি পয়েন্টে প্রায় ১ হাজার বালির বস্তা ফেলেছে।
বাহিরচর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মসলেমপুর এলাকার বাসিন্দা শরিয়ত উল্ল্যাহ জানিয়েছেন, হঠাৎ করেই অস্বাভাবিক ভাবে হার্ডিঞ্জ ব্রীজের কাছে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। মসলেমপুর বেড়ী বাঁধ ছুঁই ছুই করছে পানি। এছাড়াও বাঁধের ৩টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে।
জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ জানিয়েছেন, উজান থেকে ধেঁয়ে আসা পানিতে হুমকির মুখে পড়েছে রায়টা বেড়ি বাঁধ। পদ্মা এখন নব যৌবন লাভ করে হুমকির কারন হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি ফারাক্কার গেট খুলে দেয় তাহলে মুহুর্তেই তলিয়ে যাবে ভেড়ামারার নি¤œাঞ্চল। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার জামসেদ কবিরাজ জানিয়েছেন, হুমকির মুখে রয়েছে রায়টা বেড়ি বাঁধ। প্রতি বছর ভাঙ্গনের কারনে বিলিন হতে হতে কিছু জায়গায় বাঁধ নদী গর্ভে চলে গেছে। বাঁধ সংস্কারের জন্য ২ বছর আগে বালির বস্তা ফেলা হয়েছিল। কিন্তু এবছর পানি বৃদ্ধির কারনে সেই বালির বস্তা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। পদ্মার পানি বাঁধ ভেঙ্গে এখন বাড়ির দেয়ালে ধাক্কা লাগছে। পানি বৃদ্ধি পেতে থাকলে যে কোন পদ্মায় বিলিন হতে পারে বিস্তীর্ন অঞ্চল। ইতোমধ্যে কয়েকটি বাড়ি ঘর’র মালামাল সরিয়ে নেওয়া হয়েছে।
এ দিকে ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এবং পাবনা হাইড্রোলজি বিভাগের উপসহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানিয়েছেন, পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে, তবে বিপদ সীমার অনেক নীচে রয়েছে। বিপদ সীমা ধরা হয় ১৪.২৫ সেন্টিমিটার কে। আর বর্তমানে হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানির লেবেল ১১.৯ সেন্টিমিটার। তাঁরা আশঙ্কা করেন, ফারাক্কার গেট খুলে দিলে পদ্মা ভয়ঙ্কর রুপ ধারন করতে পারে। প্লবিত হতে পারে ভেড়ামারা, কুষ্টিয়া, পাবনার নি¤œাঞ্চল।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার প্রকৌশলী রুবেল হোসেন জানিয়েছেন, পানি বৃদ্ধির সাথে সাথে বাঁধ এলাকায় ভাঙ্গন এবং ধ্বস দেখা দিয়েছে। দ্রুত আপতকালীন অবস্থা মোকাবিলা করার জন্য ভেড়ামারার মসলেমপুর পয়েন্টের ৩টি পয়েন্ট ঝুঁকি পূর্ন চিহ্নিত করে প্রায় ১ হাজার বালির বস্তা ফেলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024