| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি :
ফেনীতে বন্যাদুর্গত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাইফুল ইসলাম। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি নির্মাণশ্রমিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, স্থানীয় কিছু বাসিন্দাসহ সাইফুল বন্যার্ত মানুষকে উদ্ধারে গতকাল ফেনীতে গিয়েছিলেন। সেখানে উদ্ধারকাজ করার সময় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতে বিষয়টি সাইফুলের পরিবারকে জানানো হয়েছে। তবে ফেনীর কোন জায়গায় সাইফুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে জানা যায়নি।
রামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, নিহত সাইফুলের মরদেহ এখনো ফেনীতে রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্যার্ত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024