১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি :
ফেনীতে বন্যাদুর্গত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাইফুল ইসলাম। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি নির্মাণশ্রমিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, স্থানীয় কিছু বাসিন্দাসহ সাইফুল বন্যার্ত মানুষকে উদ্ধারে গতকাল ফেনীতে গিয়েছিলেন। সেখানে উদ্ধারকাজ করার সময় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতে বিষয়টি সাইফুলের পরিবারকে জানানো হয়েছে। তবে ফেনীর কোন জায়গায় সাইফুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে জানা যায়নি।
রামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, নিহত সাইফুলের মরদেহ এখনো ফেনীতে রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্যার্ত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024