১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় পেন্টাগন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় পেন্টাগন

মুশফিকুল ফজল আনসারী, পেন্টাগন :
পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বলেছেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। মঙ্গলবার পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এমন আগ্রহের কথা ব্যক্ত করেন এই জেনারেল।

প্রেস ব্রিফিংয়ে পেন্টাগন করেসপন্ডেট মুশফিকুল ফজল আনসারী জানতে চান- “নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এবং এই পরিবর্তনকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ স্থাপিত হয়েছে কি?”

জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, “ঠিক যেমনটি আপনি জানেন, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অপেক্ষায় আছি আমরা। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয়ে, আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার আহ্বান জানাবো।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024